"প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়"- ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতা বা ভোক্তার পছন্দ অপছন্দ অনুযায়ী পন্য মানের যে সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয় তাকে প্রমিতকরণ বলে এবং পূর্বনির্ধায়িত মান অনুযায়ী পণ্য কি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে। প্রমিতকরন ছাড়া পর্যায়িত করন সম্ভব নয়। কারণ প্রমিতকরণের যে মান নির্ধারিত হয় তার ভিত্তিতে পর্যায়িতিকরণ বা শ্রেণীবদ্ধকরণ করা হয়। এক্ষেত্রে পণ্যের মান যদি পূর্ব নির্ধারিত না থাকে তাহলে কোন অবস্থাতেই পণ্যের শ্রেণীবিভাগ করা সম্ভব হবে না। কারণ প্রমিতকরণ হলো শ্রেণীবিভাগ বা পর্যায়িতকরণের ভিত্তি। তাই বলা যায়, প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
"প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়"- ব্যাখ্যা কর।
উত্তর