সঠিক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনই গাঙচিল আবাসিক এর সফলতার কারণ- বিশ্লেষণ কর।
উত্তর: সঠিক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনই গাঙচিল আবাসিক এর সফলতার কারণ- উক্তিটির সাথে আমি একমত। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। আবার যে মাধ্যমে উক্ত উপস্থাপন করা হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বলে। উদ্দীপকে কক্সবাজারের সৌন্দর্যকে তুলে ধরে বিভিন্ন প্রচার মাধ্যম এখানে পর্যটকদের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। উক্ত সুবিধাকে সম্ভাবনা বিবেচনা করে জনাব সাজ্জাদ গাঙচিল আবাসিক নামে একটি অত্যাধুনিক আবাসিক হোটেল স্থাপন করলেন। হোটেলের অবস্থান ও প্রদত্ত সুবিধাসংবলিত বিভিন্ন তথ্য অর্থের বিনিময়ে পত্রিকা, ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যমে তুলে ধরলেন। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তথ্য প্রচারের জন্য বিজ্ঞাপনের পত্রিকা, ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যম ব্যবহার করে। পণ্যের প্রকৃতি অনুযায়ী তাদের ব্যবহৃত মাধ্যমটি যৌক্তিক বলে আমি মনে করি। বিপণন প্রমোশন কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উপযুক্ত প্রমোশন মাধ্যম নির্বাচন করা। পণ্যের প্রকৃতি, বিজ্ঞাপন বাজেট, মাধ্যমের গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়ের উপর উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্ভর করে। পত্রিকা, টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপনে দ্রুত সময় বিশাল জনগোষ্ঠীর নিকট তথ্য পৌছানো সম্ভব। উদ্দীপকের পণ্যসংক্রান্ত তথ্যটি যেহেতু একটি বিশাল জনগোষ্ঠী ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয় তাই পত্রিকা, টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপন মাধ্যমটি একটি যুক্তিগত মাধ্যম বলে আমি মনে করি। যার দরুন প্রথম বছরে প্রতিষ্ঠানটি বেশ সফল।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
সঠিক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনই গাঙচিল আবাসিক এর সফলতার কারণ- বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর