"বিক্রয় প্রসার নমনীয় কৌশল"- ব্যাখ্যা কর।
উত্তর: স্বল্পসময়ে বিক্রয় বৃদ্ধির জন্য যেসব প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার কার্যক্রম যেকোনো সময় পরিবর্তন করা যায় বলে এটি একটি নমনীয় কৌশল। মূল্যছাড়, পুরস্কার ঘোষণা, একটির সাথে একটি ফ্রি প্রভৃতি হলো বিক্রয় প্রসার কৌশল। যেকোনো সময় এসব কৌশল নেওয়া যায়, আবার পরিবর্তনও করা যায়। বাজারের অবস্থা ও বিক্রির উদ্দেশ্যের ওপর ভিত্তি করে বিক্রয় প্রসার কার্যক্রম নেওয়া এবং পরিবর্তন করা যায় বলে এটি একটি নমনীয় কৌশল।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
"বিক্রয় প্রসার নমনীয় কৌশল"- ব্যাখ্যা কর।
উত্তর