প্রত্যক্ষ বিপণন বলতে কী বোঝায়?
উত্তর: টার্গেট ভোক্তাদের নিকট থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়ার লক্ষ্যে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক গড়ে তোলার কার্যক্রমকে প্রত্যক্ষ বিপণন বলে। প্রত্যক্ষ বিপণনকে গণমাধ্যম হিসেবে গণ্য করা যায় না; বরং ভোক্তাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবে আখ্যায়িত করা যায়। প্রত্যক্ষ বিপণনকে পারস্পরিক ক্রিয়াশীল এবং ভোক্তাদের প্রতিক্রিয়া তুলে ধরার মাধ্যম হিসেবে গণ্য করা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
প্রত্যক্ষ বিপণন বলতে কী বোঝায়?
উত্তর