উদ্দীপকে উল্লিখিত কোম্পানিগুলো বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে যে বিষয়টিকে গুরুত্ব নিয়েছে তার বৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোম্পানিগুলো বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে বাজারের প্রকৃতি বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। যে মাধ্যম বা উপায় ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। পণ্য ও বাজারের প্রকৃতি বিচারে বিজ্ঞাপনের ভিন্ন ভিন্ন মাধ্যম ব্যবহার করা হয়। উক্ত মাধ্যমে নির্বাচনে বিপণনকারীকে কতোগুলো বিষয় বিবেচনা করতে হয়। উদ্দীপকে কনক বিকালে অটোরিকশাযোগে খুলনা শহরের বিভিন্ন স্থান ঘুরে বেড়াতে বেড়াতে লক্ষ্মীপুর মোড়ে বিভিন্ন কোম্পানির বেশকিছু বিলবোর্ড দেখতে পায়। কোম্পানির ঐসব বিলবোর্ডে তাদের নিজ নিজ পণ্যের তথ্য উল্লেখ আছে। তাছাড়া কোম্পানিগুলো তাদের পণ্যের বিভিন্ন তথ্য বিলবোর্ডে এমনভাবে লিপিবদ্ধ করে যাতে যে কেউ এটি এড়িয়ে যেতে পারে না। অর্থাৎ তারা বাজারের প্রকৃতিকে বিবেচনা করেছে। কার্যকর বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন একটি জটিল ও বিশ্লেষণাত্মক কাজ বিপণনকারীকে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। যেমন: ক্রেতার প্রকৃতি, বাজারের প্রকৃতি, বিজ্ঞাপন বাজেট, উদ্দেশ্য, মাধ্যমের জনপ্রিয়তা ইত্যাদি। এসকল বিষয় সঠিক ভাবে বিবেচনা করতে পারলে কার্যকর বিজ্ঞাপন মাধ্যমে নির্বাচন করা সহজ হয়।উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন' মাধ্যম নির্বাচনে বাজারের প্রকৃতি বিবেচনা করে। ফলে লক্ষ্যস্থিত ক্রেতাদের কেউ'তা এড়িয়ে যেতে পারে না। তাদের উক্ত বিষয়টি বিবেচনা করা সঠিক ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিগুলো বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে যে বিষয়টিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর