বিপণন প্রসারের ধরন উল্লেখপূর্বক প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বিপণন প্রসার কার্যক্রমটি গ্রহণ করায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। এটি হচ্ছে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির একটি প্রচেষ্টা বা কৌশল। এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের মূল্য হ্রাস, নমুনা পণ্য প্রদান, মেয়াদি গ্যারান্টি প্রদান, বিক্রয়োত্তর সেবাদান, ব্যবসায়িক ছাড় ইত্যাদি প্রদান করা হয়। উদ্দীপকে জনাব করিম 'ক' নামক একটি জীবনবিমা কোম্পানির বিমা প্রতিনিধি। তার প্ররোচনায় কলেজের অধ্যক্ষ জনাব জাকির জীবন বিমা পলিসি গ্রহণ করতে সম্মত হয়। পরবর্তীতে বিমা কোম্পানিটি তাদের গ্রাহকসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে বিমাগ্রহীতাকে ডাক্তারি পরামর্শ প্রদান, হাসপাতালে ভর্তি হলে ডিসকাউন্ট সুবিধা প্রদান ইত্যাদি স্বল্পমেয়াদি পন্থা অবলম্বন করে। তাদের এই বিক্রয় প্রসার কার্যক্রমের দ্বারা তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়। ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল মার্কেটিং প্রমোশন পন্থা। নতুন পণ্য: প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই বিক্রয় প্রসার 'কার্যক্রমটি গ্রহণ করে তাদের গ্রাহকসংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তাই বলা যায়, বিপণন প্রসার বিক্রয় প্রসার কার্যক্রমটি গ্রহণ করায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিপণন প্রসারের ধরন উল্লেখপূর্বক প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর