গণমাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের অনুষ্ঠানটি সম্প্রচার করাকে কী বলা হয়? বিশ্লেষণ কর।
উত্তর: গণমাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের অনুষ্ঠানটি সম্প্রচার করাকে 'প্রচার' বলা হয়। অর্থ প্রদান ছাড়া পণ্য বা প্রতিষ্ঠানের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে প্রচার বলে। এর জন্য প্রতিষ্ঠানকে কোনো অর্থ ব্যয় করতে হয় না। এটি গণমাধ্যমের মতো তৃতীয় পক্ষ দ্বারা সংঘটিত হয়। ফলে গ্রাহকদের কাছে এর গ্রহণযোগ্যতা বেশি। উদ্দীপকে ডাচ-বাংলা ব্যাংক লি. ২০২৫ সালে জুন মাসে সারা দেশের দরিদ্র মেধাবীদের শিক্ষা বৃত্তি দেয়। এতে সারা দেশের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বেশ কয়েকটি টিভি চ্যানেল সম্প্রচার করে এবং পরের দিন বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করে। ফলে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্য তা বৃদ্ধি পায়। এক্ষেত্রে সংবাদমাধ্যম গণমাধ্যমের একটি উদাহরণ। এটি কোনো প্রকার অর্থব্যয় ছাড়াই গ্রাহকদের কাছে ব্যাংকের বৃত্তি প্রদানের বিষয়টি সম্প্রচার করেছে; যা বিপণন প্রসারের প্রচারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
গণমাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের অনুষ্ঠানটি সম্প্রচার করাকে কী বলা হয়? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর