গণমাধ্যমে উক্ত অনুষ্ঠানটি প্রচারিত হওয়ায় ডাচ-বাংলা ব্যাংকে কোনো প্রভাব পড়বে কি? তোমার মতামত দাও।
উত্তর: গণমাধ্যমে উক্ত অনুষ্ঠানটি প্রচারিত হওয়ায় ডাচ-বাংলা ব্যাংকে ইতিবাচক প্রভাব পড়বে, যা তাদের সুনাম বৃদ্ধিতে সহায়ক। উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদান ব্যতিরেকে পণ্য বা সেবার অনুকূল ধারণা উপস্থাপনাকে প্রচার বলে। পণ্যের প্রমোশনের জন্য একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রচার। প্রচার পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের ডাচ-বাংলা ব্যাংক লি. ২০২৫ সালে জুন মাসে সারা দেশের দরিদ্র মেধাবীদের শিক্ষা বৃত্তি দেয়। এতে সারা দেশের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বেশ কয়েকটি টিভি চ্যানেল সম্প্রচার করে এবং পরের দিন বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করে। ফলে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্য তা বৃদ্ধি পায়। এখানে দেখা যাচ্ছে, তাদের কার্যক্রম বিভিন্ন মিডিয়ায় সংবাদ আকারে প্রকাশ পায়; যা তৃতীয় পক্ষ কর্তৃক প্রদর্শিত হয় এবং উক্ত প্রসার কার্যক্রমের জন্য ডাচ-বাংলা ব্যাংক লি. কোনো ধরনের অর্থও প্রদান করে না। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, তারা প্রচার কার্যক্রম গ্রহণ করেছে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও প্রচার বিপণন প্রসারের অন্যতম মাধ্যম। অন্যান্য সকল মাধ্যমে অর্থ ব্যয় হলেও, পণ্য বা প্রতিষ্ঠানের তথ্যাদি প্রচারের জন্য প্রচারকারীর মাধ্যমে কোনো প্রকার অর্থপ্রদান করতে হয় না। প্রচার হলো অর্থবিহীন সংবাদ উপস্থাপন প্রক্রিয়া। ফলে ক্রেতারা উক্ত মাধ্যমটির ওপর আস্থা রাখতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের জন্য প্রচার কৌশলটি ব্যবহার করে। উক্ত কাজটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি বৃদ্ধি করে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
গণমাধ্যমে উক্ত অনুষ্ঠানটি প্রচারিত হওয়ায় ডাচ-বাংলা ব্যাংকে কোনো প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর