'আকাশ ফুডস' কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'আকাশ ফুডস' মধ্যস্থ ব্যবসায়ী বা পুনঃবিক্রেতাদের জন্য বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছে। কারবার প্রসার হাতিয়ার বলতে কারবারের সাথে সম্পৃক্ত বিভিন্ন ডিলার, পাইকার এবং খুচরা ব্যবসায়ীদেরকে পণ্য বা সেবা ক্রয়ের জন্য গৃহীত বিক্রয় প্রসার কৌশলকে বুঝায়। ব্যবসায়িক ছাড়, ভাতা প্রদান, উপহার, বিক্রয় প্রতিযোগিতা, পুশ মানি ইত্যাদি এ ধরনের কৌশলের অন্তর্গত। উদ্দীপকে 'আকাশ ফুড' সারা বাংলাদেশে টিফিন কেক ও পাউরুটি বিপণন করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন এলাকার পাইকারদের মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকে। তাছাড়া পাইকারদের বিক্রয় টার্গেট পূরণের জন্য আকর্ষণীয় উপহারের অফার দিয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্য বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে পাইকারি ব্যবসায়ী তথা মধ্যস্থ ব্যবসায়ীদের জন্য উপহার প্রদান করে। উক্ত মধ্যস্থ ব্যবসায়ীর উপহার প্রদান মধ্যস্থ ব্যবসায়ী বা পুনঃবিক্রেতাদের জন্য বিক্রয় প্রসার কৌশলের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'আকাশ ফুডস' কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর