প্রসার কৌশল উল্লেখপূর্বক আকাশ ফুডস এর সফলতার মূল কারণ যুক্তিসহ মূল্যায়ন কর।
উত্তর: 'আকাশ ফুডস'-এর সফলতার মূল কারণ হলো ভোক্তামূখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। এটি হচ্ছে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির একটি প্রচেষ্টা বা কৌশল। এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের মূল্য হ্রাস, নমুনা পণ্য প্রদান, মেয়াদি গ্যারান্টি প্রদান, বিক্রয়োত্তর সেবাদান, ব্যবসায়িক ছাড় ইত্যাদি প্রদান করা হয়। উদ্দীপকে 'আকাশ ফুড' সারা বাংলাদেশে টিফিন কেক ও পাউরুটি বিপণন করে। পণ্য বিক্রয়কালে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নমুনা পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে প্রদান করে। এতে অল্প সময়ের মধ্যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সফলতা লাভে সক্ষম হয়। বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে উক্ত নমুনা বিতরণ ও প্রিমিয়াম প্রদান ভোক্তামূখী বিক্রয় প্রসারের অন্তর্ভুক্ত। ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল মার্কেটিং প্রমোশন পন্থা। নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই বিক্রয় প্রসার কার্যক্রমটি গ্রহণ করে তাদের গ্রাহকসংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তাই বলা যায়, বিপণন প্রসার বিক্রয় প্রসার কার্যক্রমটি গ্রহণ করায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
প্রসার কৌশল উল্লেখপূর্বক আকাশ ফুডস এর সফলতার মূল কারণ যুক্তিসহ মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর