গ্রিন প্রোডাক্টসের ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য উদ্দীপকের বিপণন কৌশলের কার্যকারিতা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: গ্রিন প্রোডাক্টসের ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য উদ্দীপকের বিপণন কৌশলটি হলো প্রচার। প্রচার সর্বোচ্চ কার্যকরী প্রসার মাধ্যম। উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদান ব্যতিরেকে পণ্য বা সেবার অনুকূল ধারণা উপস্থাপনাকে প্রচার বলে। পণ্যের প্রমোশনের জন্য একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রচার। প্রচার পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে গ্রিন প্রোডাক্টস 'গ্রিন' নামে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন করে। তারা দীর্ঘমেয়াদি ব্যবসায়ের লক্ষ্যে ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড আনুগত্য তৈরি করতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের জনসচেতনামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে যা দেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার কলামে গুরুত্বের সাথে স্থান পায়। এখানে দেখা যাচ্ছে, তাদের কার্যক্রম বিভিন্ন পত্রিকার কলামে স্থান পায় যা একটি উদ্যোক্তা কর্তৃক প্রদর্শিত হয় এবং উক্ত প্রসার কার্যক্রমের জন্য গ্রিন প্রোডাক্টস কোনো ধরনের অর্থও প্রদান করে না। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, গ্রিন প্রোডাক্টসের সুনাম ছড়িয়ে পূড়ার পেছনে বিপণনের প্রচার কাজটির ভূমিকা রয়েছে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও প্রচার বিপণন প্রসারের অন্যতম মাধ্যম। পণ্য বা প্রতিষ্ঠানের তথ্যাদি প্রচারের জন্য প্রচারকারী মাধ্যমে কোনো প্রকার অর্থ প্রদান করতে হয় না। প্রচার হলো অর্থবিহীন সংবাদ উপস্থাপন প্রক্রিয়া। ফলে ক্রেতারা উক্ত মাধ্যমটির ওপর আস্থা রাখতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য প্রচার কৌশলটি ব্যবহার করেন যা তাদের উদ্দেশ্য অর্জনে কার্যকর হবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
গ্রিন প্রোডাক্টসের ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য উদ্দীপকের বিপণন ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর