শুভেচ্ছা জানানোর জন্য 'নবজাগরণ' প্রতিষ্ঠান সম্পর্কে ভোক্তাদের মনে কোন ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: শুভেচ্ছা জানানোর জন্য 'নবজাগরণ' প্রতিষ্ঠান সম্পর্কে ভোক্তাদের মনে অনুকূল মনোভাব সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে সংবাদ সম্মেলন বা জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের অনুকূল ভাবমূর্তি সৃষ্টি করে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির কৌশলকে জনসংযোগ বলে। উদ্দীপকে অনুপম বাংলাদেশের একজন খ্যাতিমান শিল্পোদ্যোক্তা। তিনি 'নবজাগরণ" নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। 'নবজাগরণ' প্রতিষ্ঠানটি প্রায় ৮০ ধরনের পণ্য সারা বাংলাদেশে সরবরাহ করে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে তারা বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের জনসংযোগ হাতিয়ারটি ব্যবহার করে। উক্ত হাতিয়ারটি তাদের প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ভাবমূর্তি সৃষ্টিতে সহায়তা করে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
শুভেচ্ছা জানানোর জন্য 'নবজাগরণ' প্রতিষ্ঠান সম্পর্কে ভোক্তাদের মনে ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর