বিক্রয় প্রসারের জন্য 'নবজাগরণ' প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন তুমি কী সমর্থন কর? মতামত দাও।
উত্তর: বিক্রয় প্রসারের জন্য 'নবজাগরণ' প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজনকে আমি পরিপূর্ণ সমর্থন করি। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার একটি স্বল্পকালীন উদ্দীপনামূলক প্রসার কার্যক্রম; যা তাৎক্ষণিক পণ্যের বিক্রয় বৃদ্ধি করে। উদ্দীপকে অনুপম বাংলাদেশের একজন খ্যাতিমান শিল্পোদ্যোক্তা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে তারা বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বৈশাখের প্রথম ১৫ দিন থাকছে বিভিন্ন ধরনের ছাড়। কুপন পূরণের মাধ্যমে একটি প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। তাদের এ কার্যক্রমটি স্বল্পমেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদেরকে প্রণোদিত করে। ভোক্তারা উক্ত প্রলোভনের মাধ্যমে পণ্য ক্রয়ে আগ্রহী হন। ফলে স্বল্প সময়ের মধ্যে বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরষ্কৃত করা, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। একইভাবে উদ্দীপকের। প্রতিষ্ঠানটিও তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রয় প্রসারের পদক্ষেপ গ্রহণ করে যা শতভাগ যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিক্রয় প্রসারের জন্য 'নবজাগরণ' প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন তুমি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর