ক্যাবল টিভি ও ওয়েবসাইটে বিজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত হয়েছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: 'সাফওয়ান এন্টারপ্রাইজ' কর্তৃক ক্যাবল টিভি এবং ওয়েবসাইটে বিজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ যৌক্তিক বলে আমি মনে করি। বর্তমান সময়ে ক্যাবল টিভি ও ওয়েবসাইটে বিজ্ঞাপন অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় ক্রেতাদের জন্য ক্যাবল টিভি এবং সারাদেশব্যাপী পণ্যের প্রচার ও প্রসারের জন্য ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের সাফওয়ান এন্টারপ্রাইজ শীত মৌসুমে ফ্রিজের বিক্রয় বৃদ্ধির 'জন্য মূল্য ছাড়ের ঘোষণা দেয়। তারা এ ছাড়ের বিষয়টি ভোক্তাদেরকে অবগত করার জন্য ক্যাবল টিভি ও নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত নেয়। তাদের এরূপ সিদ্ধান্তের ফলে সব শ্রেণির ভোক্তা ফ্রিজের ওপর নির্দিষ্ট ছাড়ের বিষয়টি জানতে পারবে। ফলে সম্ভাব্য ক্রেতারা স্থায়ী ক্রেতায় পরিণত হবে। সেই সাথে বিক্রয়ের পরিমাণও বাড়তে থাকবে। সুতরাং 'সাফওয়ান এন্টারপ্রাইজ' কর্তৃক ক্যাবল টিভি এবং নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী একটি সিদ্ধান্ত- এতে কোনো সন্দেহ নেই।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
ক্যাবল টিভি ও ওয়েবসাইটে বিজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর