উদ্দীপকে সিমেন্ট কোম্পানি বিজ্ঞাপনের কোন কোন মাধ্যম ব্যবহার করেছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিমেন্ট কোম্পানী বিজ্ঞাপনের ট্রানজিট বিজ্ঞাপন ও বহিঃবিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে। পরিবহন ব্যবহার করে যে বিজ্ঞাপন করা হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। আবার দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌ-পথের আশেপাশের দৃশ্যমান স্থানে, বাণিজ্যিক এলাকায় অথবা শহরের ব্যস্ততম ও জনবহুল এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে বিরাট আকৃতির সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। উদ্দীপকে সিমেন্ট কোম্পানী তাদের বিক্রয় বৃদ্ধির জন্য বাসে, অটোতে, বিজ্ঞাপন প্রচার করে; যা ট্রানজিট বিজ্ঞাপন হিসেবে বিবেচিত। এছাড়াও বিভিন্ন বাসাবাড়ির ছাদের উপর দেয়ালে বিজ্ঞাপন প্রচার করে। বাসাবাড়ির ছাদে বিলবোর্ড দিয়ে বিভিন্ন তথ্য প্রদান ও দেয়াল লেখা বহিঃবিজ্ঞাপনের অন্তর্গত। তাই বলা যায়, সিমেন্ট কোম্পানি বিজ্ঞাপনের ক্ষেত্রে ট্রানজিট বিজ্ঞাপন ও বহিঃবিজ্ঞাপনের মাধ্যম ব্যবহার করে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে সিমেন্ট কোম্পানি বিজ্ঞাপনের কোন কোন মাধ্যম ব্যবহার করেছে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর