'প্রিন্স অব ঢাকা' অপেক্ষা 'গোল্ডেন টাচ'-এর বিজ্ঞাপন ব্যয় বেশি এবং কার্যকারিতা কম- তোমার মতামতের পক্ষে যুক্তি দেখাও।
উত্তর: 'প্রিন্স অব ঢাকা' অপেক্ষা 'গোল্ডেন টাচ্'-এর বিজ্ঞাপন ব্যয় বেশি এবং কার্যকারিতা কম উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি। যেসব মাধ্যমে বিজ্ঞাপন উপস্থাপন করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম আছে। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের প্রচারে ভিন্ন ভিন্ন মাধ্যম ব্যবহার করে। আর এটি একটি অর্থপ্রদত্ত মাধ্যম। ঢাকা-চট্টগ্রাম সড়কের দুই পাশে দুইটি কমিউনিটি সেন্টার আছে। একটি হলো 'গোল্ডেন টাচ্' ও অপরটি 'প্রিন্স অব ঢাকা'। 'গোল্ডেন টাচ্' তাদের কমিউনিটি সেন্টারকে বিভিন্ন ইলেকট্রনিক বাতির সমন্বয়ে সাজিয়ে প্রচারণা চালায়। অপরদিকে 'প্রিন্স অব ঢাকা' মহাসড়কে চলাচলরত গাড়িগুলোতে স্টিকার লাগিয়ে দেয়। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার ও ব্যানার লাগিয়ে তাদের কমিউনিটি সেন্টারের প্রচারণা চালায়। 'গোল্ডেন টাচ্' তাদের কমিউনিটি সেন্টারকে হরেক রকম বাতি দিয়ে সাজায়। এভাবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারণা চালায়। এতে তাদের প্রতিদিন অনেক খরচ হয়। আর এর আশেপাশের মানুষ ছাড়া খুব কম মানুষই তাদের সজ্জা দেখতে পারে। অপরদিকে 'প্রিন্স অব ঢাকা' তাদের প্রচারের জন্য মহাসড়কে চলাচলরত গাড়িগুলোতে স্টিকার লাগায়। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার ও ব্যানার লাগিয়ে দেয়। এতে গাড়ির স্টিকার দেখে সাধারণ মানুষ তাদের কমিউনিটি সেন্টার সম্পর্কে জানতে পারে। অর্থাৎ বিভিন্ন স্থানের পোস্টার ও ব্যানার ব্যাপক সংখ্যক মানুষকে তাদের কমিউনিটি সেন্টার সম্পর্কে জানাতে পারবে। আবার, ব্যানার, পোস্টার, স্টিকার একবার লাগালে বহুদিন সেগুলো কার্যক্ষম থাকে। ফলে তাদেরকে অন্য প্রতিষ্ঠানটির মতো প্রতিদিনই এক খরচ বারবার করতে হয় না। তাই বলা যায়, 'প্রিন্স অব ঢাকা' অপেক্ষা 'গোল্ডেন টাচ্'-এর বিজ্ঞাপন ব্যয় বেশি এবং কার্যকারিতা কম, উক্তিটি যথার্থ।'
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'প্রিন্স অব ঢাকা' অপেক্ষা 'গোল্ডেন টাচ'-এর বিজ্ঞাপন ব্যয় বেশি এবং ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর