“প্রচার হলো অ-অর্থ প্রদত্ত প্রমোশন কৌশল"- ব্যাখ্যা করো।
উত্তর: প্রমোশনের যে কৌশলে কোনো প্রতিষ্ঠান বা এর পণ্য সম্পর্কে গণমাধ্যমে (যেমন: পত্রিকা, রেডিও বা টেলিভিশন) অনুকূল কোনো খবর বা প্রতিবেদন বিনা খরচে প্রকাশিত বা প্রচারিত হয়, তাকে প্রচার (Publicity) বলে। বিজ্ঞাপনের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট উদ্যোক্তাকে প্রচার মাধ্যমের জন্য অর্থ প্রদান করতে হয়, প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে কোনো অর্থ দিতে হয় না। এটি মূলত সংবাদ বা ফিচার হিসেবে স্বয়ংক্রিয়ভাবে গণমাধ্যমে প্রচারিত হয়। যেহেতু এর জন্য প্রতিষ্ঠানকে কোনো আর্থিক ব্যয় করতে হয় না, তাই প্রচারকে অ-অর্থ প্রদত্ত (Non-paid) প্রমোশন কৌশল বলা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
“প্রচার হলো অ-অর্থ প্রদত্ত প্রমোশন কৌশল"- ব্যাখ্যা করো।
উত্তর