'বিক্রয় প্রসার হলো স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রম'-ব্যাখ্যা করো।
উত্তর: বিক্রি বাড়ানোর জন্য স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রমই বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার একটি গুরুত্বপূর্ণ বিপণন কৌশল। স্বল্পকালের জন্য বিক্রির পরিমাণ বাড়াতে চাইলে এ কৌশল ইতিবাচক ভূমিকা রাখে। মূল্য ছাড়, মেলায় অংশগ্রহণ, কমিশন দেওয়া, বিনামূল্যে পণ্য বিতরণ, টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি প্রভৃতি কৌশল স্বল্পকালের জন্য বিক্রি বাড়ায়, যা বিক্রয় প্রসারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, বিক্রয় প্রসার হলো স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রম।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'বিক্রয় প্রসার হলো স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রম'-ব্যাখ্যা করো।
উত্তর