উদ্দীপকের হোটেল তরঙ্গ ক্রেতা আকর্ষণে কোন ধরনের বিপণন প্রসার হাতিয়ার ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হোটেল তরঙ্গ ক্রেতা আকর্ষণে বিপণন প্রসারর বিক্রয় প্রসার হাতিয়ার ব্যবহার করেছে। স্বল্পসময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসব প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়; তাকে বিক্রয় প্রসার বলে। এটি একটি স্বল্পমেয়াদী প্রণোদনামূলক কার্যক্রম, যা দ্রুত বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকে কুয়াকাটায় অবস্থিত হোটেল তরঙ্গ একটি থ্রি স্টার মানের হোটেল। বর্ষাকালে তাদের পর্যটকের সংখ্যা একদম নেই বললেই চলে। বিষয়টি বিবেচনা করে হোটেল পরিচালনা কমিটি এবছর থেকে বর্ষাকালে রুম ভাড়ার উপর ৫০% মূল্য হ্রাস ঘোষণা করেন। এখানে দেখা যাচ্ছে, হোটেলটির গৃহীত পদক্ষেপটি হলো বিক্রয় প্রসারের মূল্য ছাড়ের ব্যবস্থা করা। উক্ত কার্যক্রম স্বল্পমেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদেরকে প্রণোদিত করে। ফলে স্বল্পসময়ের মধ্যে বিক্রয় বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটির গৃহীত কার্যক্রমটি হচ্ছে বিক্রয় প্রসার।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকের হোটেল তরঙ্গ ক্রেতা আকর্ষণে কোন ধরনের বিপণন প্রসার হাতিয়ার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর