উদ্দীপকের প্রতিষ্ঠান দু'টি ভিন্ন ভিন্ন বিপণন প্রসার হাতিয়ার ব্যবহার করেছে। তুমি কি একমত? বিপণন প্রসার হাতিয়ারের ধরন উল্লেখপূর্বক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠান দুটি ভিন্ন ভিন্ন বিপণন প্রসার হাতিয়ার ব্যবহার করেছে, এতে আমি একমত। হোটেল তরঙ্গ বিক্রয় প্রসার এবং হোটেল সান-সেট ভিউ জনসংযোগ প্রসার কৌশল ব্যবহার করছে। সংবাদ সম্মেলন বা জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টি করে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির কৌশলকে জনসংযোগ বলে। জনসংযোগ এক ধরনের ব্যবস্থাপকীয় কাজ; যা পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। উদ্দীপকে কুয়াকাটায় অবস্থিত হোটেল তরঙ্গ একটি থ্রি স্টার মানের হোটেল। বর্ষাকালে তাদের পর্যটকের সংখ্যা একদম নেই বললেই চলে। বিষয়টি বিবেচনা করে হোটেল পরিচালনা কমিটি এবছর থেকে বর্ষাকালে রুম ভাড়ার উপর ৫০% মূল্য হ্রাস ঘোষণা করেন। উক্ত কার্যক্রম বিক্রয় প্রসারের অন্তর্গত। আবার তাদেরই প্রতিযোগী হোটেল সান-সেট ভিউ নামক অন্য একটি হোটেল সম্প্রতি 'সমুদ্রতটের পরিবেশ রক্ষা এবং জলজ উদ্ভিদ সংরক্ষণ' নামক একটি কর্মশালার আয়োজন করেন; যা জনসংযোগের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠান কর্তৃক 'সংবাদ সম্মেলন, জনসেবামূলক কার্যক্রম ইত্যাদি জনসংযোগের মাধ্যম। জনসংযোগের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো। এছাড়া পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান করে পরিচিতি অর্জন করাও জনসংযোগের একটি অন্যতম উদ্দেশ্য। আবার বিক্রয় প্রসারের একমাত্র উদ্দেশ্য হলো বিক্রয় বৃদ্ধি। উদ্দীপকে দুইটি হোটেলের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে হোটেল তরঙ্গ বিক্রয় প্রসার ও হোটেল সান-সেট ভিউ জনসংযোগ হাতিয়ার ব্যবহার করে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠান দুটি ভিন্ন ভিন্ন বিপণন প্রসার হাতিয়ার ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠান দু'টি ভিন্ন ভিন্ন বিপণন প্রসার হাতিয়ার ব্যবহার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর