উপর্যুক্ত খাদ্যসামগ্রী প্রস্তুত করতে না পারাই খাবার ঘর লি.-এর ব্যর্থতার মূল কারণ- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: "উপযুক্ত খাদ্যসামগ্রী প্রস্তুত করতে না পারাই খাবার ঘর লি. এর ব্যর্থতার মূল কারণ" উক্তিটির সাথে আমি একমত। ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য পণ্যের মৌলিক মানের সীমা নির্ধারণকে প্রমিতকরণ বলে। বিপণন বাজার তথ্য সংগ্রহ থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা প্রদান পর্যন্ত বিভিন্ন কার্যাদি সম্পাদন করে। যা একটি প্রক্রিয়াভিত্তিক কাজ। উদ্দীপকে খাবার ঘর লি. তাদের খাদ্যসামগ্রীর বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন মাধ্যমে যেমন: রেডিও, টেলিভিশন ও ফেইসবুক ইত্যাদিতে প্রচুর টাকা ব্যয় করে বিজ্ঞাপন প্রদান করে। প্রতিষ্ঠানটি পণ্যের মৌলিক সীমারেখা নির্ধারণ না করে শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় প্রবণতাকে গুরুত্ব দিয়েছে। এখানে দেখা যাচ্ছে তারা পণ্যের পরিচিতিকরণের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান করে। কিন্তু তারা পণ্যের কোনো মানদণ্ড বা মৌলিক সীমারেখা নির্ধারণ করেনি। অর্থাৎ বিপণনের প্রমিতকরণ কাজটি সম্পাদন করেনি। যার ফলে তারা মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে। বিপণন একটি প্রক্রিয়াভিত্তিক কাজ। কতগুলো সম্পর্কভিত্তিক কাজের সমন্বয়ে বিপণন তার কাজ সম্পাদন করে। উক্ত কাজগুলোর কোনো একটি কার্যক্রম গ্রহণ করতে না পারলে তা সকল কাজকে প্রভাবিত করে। ফলে প্রতিষ্ঠান বিক্রয় ও মুনাফা অর্জনে ব্যর্থ হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও বিপণনের অন্যান্য সকল কাজ যথাযথ সম্পাদন করলেও পণ্যের মৌলিক সীমারেখা নির্ধারণ করেনি। যার ফলে তারা উপযুক্ত খাদ্যসামগ্রী প্রস্তুত করতে পারেনি। ফলে উপযুক্ত খাদ্যসামগ্রী প্রস্তুত করতে না পারায় তারা ব্যর্থতার দিকে ধাবিত হয় বলে আমি মনে করছি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উপর্যুক্ত খাদ্যসামগ্রী প্রস্তুত করতে না পারাই খাবার ঘর লি.-এর ব্যর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর