বিক্রয় প্রসার বলতে কী বোঝায়?
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রমই বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার একটি গুরুত্বপূর্ণ বিপণন কৌশল। স্বল্পকালের জন্য বিক্রয় বৃদ্ধি করতে চাইলে বিক্রয় প্রসার কৌশল ইতিবাচক ভূমিকা রাখে। মূল্য হ্রাস, মেলায় অংশগ্রহণ, কমিশন প্রদান, বিনামূল্যে পণ্য বিতরণ, টুথপেস্ট-এর সাথে ব্রাশ ফ্রি ইত্যাদি কৌশল স্বল্পকালের জন্য বিক্রয় বৃদ্ধি করে; যা বিক্রয় প্রসারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, বিক্রয় প্রসার স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রম।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিক্রয় প্রসার বলতে কী বোঝায়?
উত্তর