উদ্দীপকে উল্লিখিত প্রথম পদক্ষেপটিকে বিপণনের ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম পদক্ষেপটিকে বিপণনের ভাষায় বিক্রয় প্রসার বলা হয়। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার একটি স্বল্পকালীন উদ্দীপনামূলক প্রসার কার্যক্রম; যা তাৎক্ষণিকভাবে পণ্যের বিক্রয় বৃদ্ধি করে। উদ্দীপকে 'কিন্ডারজয়' নামে একটি চকলেট রাজারে নতুন এসেছে। প্রতিষ্ঠানটি উক্ত চকলেটের প্রচারের জন্য বিভিন্ন স্কুলে গিয়ে বিনামূল্যে চকলেট বিতরণ করে। তাদের এ কার্যক্রমটি একটি স্বল্পমেয়াদি প্রণোদনামূলক ব্যবস্থা যা তাৎক্ষণাৎ বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। এ ধরনের কার্যক্রমকে বিপণনের ভাষায় বিক্রয় প্রসার বলে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম পদক্ষেপটিকে বিপণনের ভাষায় কী বলা হয়? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর