ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিক্রয় প্রসারের যে কৌশল প্রয়োগ করেছে তার যৌক্তিকতা তুলে ধর।
উত্তর: ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিক্রয় প্রসারের উপহার প্রদান কৌশলটি প্রয়োগ করেছে। যা স্বল্পসময়ে তাদের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করবে। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। আবার পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদেরকে নানরকম উপহার প্রদান করা বিক্রয় প্রসারের একটি উল্লেখযোগ্য হাতিয়ার। 'স্মার্ট ট্রেডার্স' উচ্চ আয়ের ক্রেতাদের জন্য জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল বিক্রয় করে। প্রতিষ্ঠানটি এবারের ঈদে ক্রেতা আকর্ষণের জন্য প্রতিটি মোবাইলের সাথে কোম্পানির লোগোসহ টি-শার্ট প্রদানের ঘোষণা দেয়। ফলে বিক্রয় বৃদ্ধি পায়। এখানে দেখা যাচ্ছে, তারা বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে তাদের বিক্রয়কৃত পণ্যের 'সাথে একটি টি-শার্ট ফ্রি দিচ্ছে। যা ক্রেতাকে পণ্য ক্রয়ে, আকৃষ্ট করার ক্ষেত্রে উপহার হিসেবে বিবেচিত। উক্ত উপহার প্রদান ঈদের সময় তাদের প্রতিযোগীদের তুলনায় অধিক পরিমাণ পণ্য বিক্রয়ে সহায়তা করবে। লক্ষ্যস্থিত ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন এবং পণ্যের গুণাবলি তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহী করার প্রক্রিয়া হলো প্রসার। যা বিপণন মিশ্রণে এর অন্যতম একটি হাতিয়ার। তন্মধ্যে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে উপহার প্রদানের পদক্ষেপ গ্রহণ করে যা তাদের বিক্রয় বৃদ্ধির জন্য একটি যৌক্তিক পদ্ধতি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিক্রয় প্রসারের যে কৌশল প্রয়োগ করেছে তার যৌ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর