উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে বিপণন প্রসারে কোন মাধ্যমটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে বিপণন প্রসারের বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। পণ্যের প্রমোশনের জন্য সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে এলজি মোবাইল জগতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতি বছর নিত্যনতুন মোবাইল সেট বাজারে ছাড়ে। পণ্যের প্রচারের জন্য এটি বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি এমন একটি মাধ্যমের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যা অর্থ প্রদত্ত মাধ্যম এবং নৈর্ব্যক্তিক উপায় ক্রেতাদেরকে পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করে। এ ধরনের মাধ্যম বিপণন প্রমোশনের বিজ্ঞাপন হতিয়ারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে বিপণন প্রসারে কোন মাধ্যমটি ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর