'উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করতে না পারাই বিউটি এ্যান্ড কেয়ার লি. এর ব্যর্থতার মূল কারণ'- তুমি কী একমত? যুক্তি দাও।
উত্তর: 'উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করতে না পারাই বিউটি অ্যান্ড কেয়ার লি. এর ব্যর্থতার মূল কারণ'- উক্তিটির সাথে আমি একমত। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। আবার যে মাধ্যমে বিজ্ঞাপন উপস্থাপন করা হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বলে। উদ্দীপকে 'বিউটি অ্যান্ড কেয়ার লি.' তাদের প্রসাধনীসামগ্রীর ব্যাপক প্রচারের জন্য বিভিন্ন রেডিও চ্যানেলকে প্রচুর অর্থ প্রদান করে। কিন্তু তারপরেও প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। ফলে প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্য নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি প্রসাধনীসামগ্রী বিক্রয় করে। এ ধরনের পণ্যের তথ্য ক্রেতাদের কছে দৃশ্যমান করতে হয়। কিন্তু রেডিওতে পণ্য দৃশ্যমান করা যায় না বিধায় বলা যায়, তাদের ব্যবহৃত মাধ্যমটি সঠিক নয়। বিপণন প্রমোশন কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উপযুক্ত প্রমোশন মাধ্যম নির্বাচন করা। পণ্যের প্রকৃতি, বিজ্ঞাপন বাজেট, মাধ্যমের গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়ের ওপর উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্ভর করে। পত্রিকা, টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপনে দ্রুত সময় বিশাল জনগোষ্ঠীর নিকট পণ্যের দৃশ্যমান তথ্য পৌঁছানো সম্ভব। কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের প্রসারের জন্য রেডিও মাধ্যম ব্যবহার করে যা কোনোক্রমেই যৌক্তিক নয়। তাদের পণ্যসংক্রান্ত তথ্যটি যেহেতু দৃশ্যমানভাবে বিশাল জনগোষ্ঠীর উদ্দেশ্যে তৈরি করা প্রয়োজন; তাই পত্রিকা, টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপন মাধ্যমটি একটি যুক্তিগত মাধ্যম বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করতে না পারাই বিউটি এ্যান্ড কেয়ার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর