উদ্দীপকের প্রতিষ্ঠানের সংবাদপত্র ও টেলিভিশনের সাথে চুক্তিকে বিপণনের ভাষায় কী বলে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের সংবাদপত্র ও টেলিভিশনের সাথে চুক্তিকে বিপণনের ভাষায় বিজ্ঞাপন বলে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। পণ্যের প্রমোশনের জন্য সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে ABC একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত নিত্যনতুন ডিজাইনের পণ্য বাজারে ছাড়ে। এটি পণ্যের প্রচারের জন্য সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি এমন দুটি মাধ্যমের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যা অর্থ প্রদত্ত মাধ্যম এবং নৈব্যক্তিক উপায়-ক্রেতাদেরকে পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করে। এ ধরনের মাধ্যম বিপণন প্রমোশনের বিজ্ঞাপন হতিয়ারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের সংবাদপত্র ও টেলিভিশনের সাথে চুক্তিকে বিপণনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর