'তিতাস ব্যাংক লিঃ' নতুন শাখা উদ্বোধন উপলক্ষ্যে যে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে তাকে কী বলে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'তিতাস ব্যাংক লি.' তাদের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে যে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে তাকে প্রচার বলে। প্রচার বলতে আমরা বুঝি কোনো প্রকাশিত বা সম্প্রচারিত মাধ্যমে অর্থ প্রদান ব্যতিরেকেই কোনো প্রতিষ্ঠান, পণ্য, সেবা বা ধারণা সম্পর্কে অনুকূল তথ্য পরিবেশন করা। প্রচার ব্যাপক অর্থে জনসংযোগেরই একটা অংশবিশেষ। পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সুনাম বৃদ্ধির জন্যই মূলত প্রচারণার পদক্ষেপ গ্রহণ করে থাকে। উদ্দীপকের 'তিতাস ব্যাংক লি.' ও তাদের নতুন শাখার প্রচার বৃদ্ধি পাওয়ার জন্য বিজ্ঞাপন কৌশল অবলম্বন করে তাদের নতুন শাখা সম্পর্কে তথ্য পরিবেশন করছে। সুতরাং, 'তিতাস ব্যাংক লি.' তাদের নতুন শাখা সম্পর্কে জনসাধারণের মধ্যে ব্যাপক পরিচিতির জন্য তারা বেশি করে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'তিতাস ব্যাংক লিঃ' নতুন শাখা উদ্বোধন উপলক্ষ্যে যে প্রসারমূলক কার্যক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর