বাসের মধ্যে ধূমপানবিরোধী প্রচারে বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার করা হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: বাসের মধ্যে ধূমপানবিরোধী প্রচারে বিজ্ঞাপনের লিফলেট বা প্রচারপত্র মাধ্যমটি ব্যবহার করা হয়েছিল। বিজ্ঞাপন হলো পণ্যের অর্থ প্রদত্ত নৈর্ব্যক্তিক উপস্থাপনা। আর যে মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। পণ্যর বৈশিষ্ট্য, গুণাগুণ, তথ্য ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল এলাকায় লোক মারফত বিলি করাকে প্রচারপত্র বা লিফলেট বলে। উদ্দীপকে জনাব আফজাল বাসে বসে খুলনা যাচ্ছিলেন। এমন সময় এক লোক তাদের বাসে উঠে প্রত্যেক যাত্রীকে একটি করে কাগজ দিয়ে নেমে গেলেন। জনাব আফজাল তা পড়ে দেখলেন- 'ধূমপান ক্ষতিকর' এ সম্পর্কে বিভিন্ন বিষয় সেখানে সুন্দর ভাষায় লেখা আছে। উল্লিখিত কাগজটি লোক মারফত বাসে বিতরণ করা হয় এবং এতে বিভিন্ন তথ্য ছাপানো থাকে, যা বিজ্ঞাপনের প্রচারপত্র বা লিফলেট মাধ্যমকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বাসের মধ্যে ধূমপানবিরোধী প্রচারে বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর