'দুটি স্থানের লেখার কোনো পার্থক্য না থাকলেও বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে তা কোনো অবস্থাতেই এক নয়।' তুমি কি এর সাথে একমত, মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'দুটি স্থানের লেখার কোনো পার্থক্য না থাকলেও বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে তা কোনো অবস্থাতেই এক নয়।' উক্তিটির সাথে আমি একমত। কেননা প্রথম মাধ্যমটি হলো লিফলেট ও পরবর্তীটি বহিঃ বিজ্ঞাপন। পণ্যর বৈশিষ্ট্য, গুণাগুণ, তথ্য ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল এলাকায় লোক মারফত বিলি করাকে প্রচারপত্র বা লিফলেট বলে। অন্যদিকে দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জলবহুল এলাকায় দৃশ্যমান স্থানে এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে রহিঃবিজ্ঞাপন বলে। উদ্দীপকে জনাব আফজাল খুলনা যাবার সময় এক লোক তাদের বাসে উঠে প্রত্যেক যাত্রীকে একটি করে কাগজ দিয়ে নেমে গেলেন। জনাব আফজাল তা পড়ে দেখলেন- 'ধূমপান ক্ষতিকর' এ সম্পর্কে বিভিন্ন বিষয় সেখানে সুন্দর ভাষায় লেখা আছে যা প্রচারপত্র বা লিফলেট হিসেবে বিবেচিত। আবার তিনি যখন খুলনায় পৌঁছালেন দেখলেন বহুতলবিশিষ্ট একটি দালানের গায়ে একই বিষয় লেখা যা বহিঃ বিজ্ঞাপন হিসেবে বিবেচিত। কেননা জনবহুল এলাকায় দৃশ্যমান স্থানে এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে লিখে বিজ্ঞাপন প্রচার বহিঃবিজ্ঞাপনের অংশ। অর্থাৎ দুই বিজ্ঞাপনে মাধ্যম ভিত্তিক পার্থক্য বিদ্যমান। যে মাধ্যমে বিজ্ঞাপন জনগণের মাঝে প্রদান করা হয় তাকে বিজ্ঞাপনরে মাধ্যম বলে। সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, প্রচারপত্র, প্রাচীরপত্র, বহিঃবিজ্ঞাপন, ট্রানজিট বিজ্ঞাপন এর মধ্যে উল্লেখযোগ্য। প্রতিটি মাধ্যম পণ্যের তথ্য প্রচার করলেও তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে তা ভিন্ন। বহিঃবিজ্ঞাপন সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন যায়গায় বড় দেয়াল বা দালানের ছাদে ছাপানো আকারে লাগানো হয়। অন্যদিকে প্রচারপত্র কাগজে ছেপে মানুষের হাতে হাতে বিলি করা হয়। তাই বলা যায়, উদ্দীপাকের জনাব আফজাল সাধারণ মানুষ হিসেবে এ দু'ধরনের মাধ্যমে লেখার কোনো পার্থক্য না পেলেও বিজ্ঞাপনের মাধ্যমে হিসেবে তা কোনোক্রমেই এক নয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'দুটি স্থানের লেখার কোনো পার্থক্য না থাকলেও বিজ্ঞাপনের মাধ্যম হিসেব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর