উদ্দীপকে '৫টি কিনলে ১টি ফ্রি' কোন ধরনের প্রসারমূলক হাতিয়ার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '৫টি কিনলে ১টি ফ্রি' হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসারের অন্তর্ভুক্ত পৃষ্ঠপোষক পুরস্কার। কোম্পানির পণ্য বা সেবা নিয়মিত ক্রয় বা ব্যবহারে উদ্বুদ্ধ করতে যে বাড়তি সুবিধা বা উপযোগ প্রদান করা হয় তাকে পৃষ্ঠপোষক পুরস্কার বলে। যেমন- ৫ প্যাকেট নুডুলস-এর সাথে ১ প্যাকেট নুডুলস ফ্রি। উদ্দীপকের নাবিলা কোম্পানি সারাদেশে নুডুলস বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ৫টি নুডুলস একসাথে কিনলে ১টি ফ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ অতিরিক্ত নুডুলস ক্রয়ের ওপর বিনামূল্যে নুডুলস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়; যা ভোক্তামুখী বিক্রয় প্রসারের অন্তর্গত পৃষ্ঠপোষক পুরস্কার। এতে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক হবে। বিক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য গৃহীত এ সিদ্ধান্তটি অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর হিসেবে বিবেচিত হয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে '৫টি কিনলে ১টি ফ্রি' কোন ধরনের প্রসারমূলক হাতিয়ার? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর