উদ্দীপকে সান ট্রেডার্স বিপণন প্রসারের যে হাতিয়ার ব্যবহার করেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সান ট্রেডার্স বিপণন প্রসারের ভোক্তা প্রসার হাতিয়ার ব্যবহার করেছে। পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রমের আওতায় অনেকগুলো স্বল্পমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা হয়। এদের মধ্যে ভোক্তা প্রসার হাতিয়ার অন্যতম। চূড়ান্ত ভোক্তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য এসব হাতিয়ার ব্যবহার করা হয়। ভোক্তা প্রসারের প্রধান হাতিয়ারসমূহ হলো নমুনা বিতরণ, কুপন, রিবোট, প্রাইস প্যাক, প্রিমিয়াম ইত্যাদি। উদ্দীপকের সান ট্রেডার্স একটি প্রসাধন সামগ্রী বিক্রেতা। প্রতিযোগী প্রতিষ্ঠানকে পেছনে ফেলার জন্য তারা একটি পণ্যের সাথে আরেকটি পণ্য ফ্রি দিচ্ছে। এতে ভোক্তারা উদ্বুদ্ধ হয়ে তার দোকানের পণ্য কিনছে। এ পদ্ধতিকে বলা হয় প্রিমিয়াম। এতে স্বল্পমূল্যে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করা হয়। একটি কিনলে আরেকটি বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে ক্রয়ের সুযোগ দেওয়া হয়। যেমন- ২ টনের একটি এসি কিনলে সাথে একটি টেবিল ফ্যান ফ্রি দেওয়া। সান ট্রেডার্সের কার্যক্রম যেহেতু ভোক্তা প্রসার কার্যক্রমের সাথে মিলে যায় তাই বলা যায়, তারা ভোক্তা প্রসার হাতিয়ার ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে সান ট্রেডার্স বিপণন প্রসারের যে হাতিয়ার ব্যবহার করেছে তা ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর