'হোটেল সী ভিউ' কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'হোটেল সী ভিউ' বহিঃবিজ্ঞাপন ব্যবহার করেছে। দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জলবহুল এলাকায় দৃশ্যমান স্থানে এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। বহিঃবিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের অত্যন্ত পুরাতন ও কার্যকর একটি মাধ্যম। এটি সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বড় দেয়াল বা দালানের ছাদে ছাপানো আকারে লাগানো হয়। উদ্দীপকে বিজ্ঞাপন হিসেবে 'হোটেল সী ভিউ' দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন করে। যার তথ্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য ছবি ও পণ্যের তথ্য বিশাল হার্ডবোর্ডের মাধ্যমে বিভিন্ন ব্যস্ততম এলাকায় উপস্থাপন করে। যা বহিঃবিজ্ঞাপনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'হোটেল সী ভিউ' কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর