মি. তুহিনের ভাবনাটি বিপণন প্রসারে যে হাতিয়ারের অন্তর্ভুক্ত, জনপরিচিতকরণে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মি. তুহিনের ভাবনাটি বিপণন প্রসারের জনসংযোগ হাতিয়ারের অন্তর্ভুক্ত। জনগণের নিকট পণ্য বা প্রতিষ্ঠান পরিচিতকরণে উক্ত হাতিয়ারের ব্যবহার যথার্থ হয়েছে। সংবাদ সম্মেলন বা জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টি করে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির কৌশলকে জনসংযোগ বলে। জনসংযোগ এক ধরনের ব্যবস্থাপকীয় কাজ; যা পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। উদ্দীপকে একটি বলপেন উৎপদানকারী কোম্পানি বিক্রয় বৃদ্ধির জন্য 'ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়' বিক্রয় মূল্যহ্রাস করেছে। স্বল্পকালীন এ কার্যক্রমটির ফলে প্রতিষ্ঠানটির বিক্রয় ও পরিচিতি বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মি. তুহিন ভাবছেন জাতীয় হা-ডু-ডু প্রতিযোগিতায় তারা দু'একটি ইভেন্ট পৃষ্ঠপোষকতা করবেন, যার মাধ্যমে জনগণের মাঝে তাদের পরিচিতি আরো বৃদ্ধি পাবে। উক্ত হা-ডু-ডু প্রতিযোগিতা একটি সামাজিক কার্যক্রম; যেখান পৃষ্ঠপোষকতা করা জনসংযোগ অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠান কর্তৃক সংবাদ সম্মেলন, জনসেবামূলক কার্যক্রম ইত্যাদি জনসংযোগের মাধ্যম। জনসংযোগের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো। এছাড়া পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান করে পরিচিতি অর্জন করাও জনসংযোগের একটি অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পরিচিতি লাভের জন্য সামাজিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতার চিন্তা করছে। উক্ত কাজের মাধ্যমে সাধারণ জনগণের কাছে ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে তাদের পরিচিতি বৃদ্ধি করতে পারবে। তাই বলা যায়, পরিচিতি লাভের জন্য প্রতিষ্ঠানটির জনসংযোগ হাতিয়ার ব্যবহার করার সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
মি. তুহিনের ভাবনাটি বিপণন প্রসারে যে হাতিয়ারের অন্তর্ভুক্ত, জনপরিচি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর