উদ্দীপকে উল্লিখিত 'প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির কারণ বিজ্ঞাপন মাধ্যমের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের বহিঃবিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করে। উক্ত মাধ্যম ব্যবহারে তাদের বিক্রয় বৃদ্ধি পায়। দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জনবহুল এলাকায় দৃশ্যমান স্থানে এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। দেয়াল লিখন, বিল বোর্ড, সাইন বোর্ড ইত্যাদি বহিঃবিজ্ঞাপনের অন্তর্গত। উদ্দীপকে 'প্রগতি ফ্যাশন হাউস' গ্রীষ্মকালে তাদের সকল শীতবস্ত্রের ওপর ৪০% মূল্য ছাড় দেয়। প্রতিষ্ঠানটি এই বিশেষ অফার সম্পর্কিত তথ্য তাদের প্রত্যেক শোরুমের সামনে বিলবোর্ডে প্রদর্শন করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পায়। এখানে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের অফারসংক্রান্ত তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে অবহিত করে। বিজ্ঞাপনটি তারা বিলবোর্ডে প্রচ্ছদ আকারে প্রকাশ করে। ফলে তা বাহিরে চলাচলকারী সকল ক্রেতার দৃষ্টিতে পড়ে। উক্ত বিজ্ঞাপন মাধ্যমকে বহিঃবিজ্ঞাপন বলে। যে মাধ্যমে বিজ্ঞাপন জনগণের মাঝে প্রদর্শন করা হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বলে। বহিঃবিজ্ঞাপন সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বিলবোর্ড আকারে, বড় দেয়াল বা দালানের ছাদে ছাপানো আকারে লাগানো হয়। এ ধরনের মাধ্যম সহজে ক্রেতাদের দৃষ্টিতে পড়ে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু তাদের প্রতিটি শোরুমের সামনে এই বিজ্ঞাপন প্রদান করে, সেহেতু তা সকল এলাকার ক্রেতাকে আকৃষ্ট করতে পারবে। অতএব, অফারসংক্রান্ত তথ্যটি প্রচারের জন্য বহিঃবিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করাটি যৌক্তিক বলে মনে করছি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির কারণ বিজ্ঞাপন মাধ্যম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর