উদ্দীপকের গ্রীষ্মকালীন বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে ৫% - ২০% পর্যন্ত মূল্যছাড়ের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সিঙ্গারের মূল্য ছাড়ের মাধ্যমে বিক্রি বাড়ানো সম্ভব বলে মনে করি। মূল্য ছাড় হলো এক ধরনের বিক্রয় প্রসার কৌশল। এর মাধ্যমে লিখিত মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হয়। ফলে ক্রেতারা পণ্য কিনতে আকৃষ্ট হয়। সিঙ্গার ফ্রিজ বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। এটি গ্রীষ্মকালীন বিক্রি বাড়ানোর জন্য ফ্রিজের ওপর মূল্য ছাড়ের ব্যবস্থা নিয়েছে। এ. অফারটি জনগণকে জানানোর জন্য বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছে। এক্ষেত্রে ফ্রিজের দাম কমিয়ে প্রতিষ্ঠানটি বিক্রয় প্রসারের মূল্য ছাড় কৌশলটি ব্যবহার করেছে। ফ্রিজের একক প্রতি দাম তুলনামূলক বেশি হয়। তাই গ্রীষ্মকালে ফ্রিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে কিনতে পারে না। এসব বিবেচনা করে সিঙ্গার ফ্রিজের ওপর মূল্য ছাড় দিয়েছে। তাই ক্রেতারা ফ্রিজ কেনার সময় তালিকা মূল্য অপেক্ষা ৫% থেকে ২০% পর্যন্ত কম মূল্যে ফ্রিজ কিনতে পারবে। এ কারণে ক্রেতাদের ক্রয়ক্ষমতা 'বেড়ে যাবে। ফলে ক্রেতারা গ্রীষ্মকালের প্রয়োজনীয় পণ্য ফ্রিজ কিনতে পারবে। এতে প্রতিষ্ঠানের পণ্যের বিক্রি বেড়ে যাবে। তাছাড়া মূল্য ছাড় দেওয়ায় অনেক ক্রেতা ফ্রিজ কিনতে আগ্রহী হবে। কারণ ক্রেতারা সবসময় কম মূল্যে ভালো মানের পণ্য কিনতে চায়। এর ফলেও প্রতিষ্ঠানের বিক্রি বাড়বে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মূল্য ছাড়ের মাধ্যমে বিক্রি বাড়ানো সম্ভব হবে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকের গ্রীষ্মকালীন বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে ৫% - ২০% পর্যন্ত মূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর