উল্লিখিত উদ্দীপকে প্রাথমিকভাবে প্রমোশনের কোন কৌশল ব্যবহারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে প্রাথমিকভাবে প্রমোশনের বিজ্ঞাপন কৌশল ব্যবহারের কথা বলা হয়েছে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। পণ্যের প্রমোশনের জন্য সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে 'ফ্যামিলি বাজার লি.' ভোক্তা আকর্ষণের জন্য দৈনিক পত্রিকা ও ব্যানারের মাধ্যমে তথ্য প্রচার করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি এমন দুটি মাধ্যমে পণ্যের তথ্য প্রচার করে যা, অর্থ প্রদত্ত এবং নৈর্ব্যক্তিক উপায়ে ক্রেতাদেরকে পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করে। এ ধরনের মাধ্যম বিপণন প্রমোশনের বিজ্ঞাপন হতিয়ারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে প্রাথমিকভাবে প্রমোশনের কোন কৌশল ব্যবহারের কথা বলা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর