'ফ্যামিলি বাজার লি.'-এর বিক্রি বাড়ার কারণ প্রমোশন কৌশল ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: 'ফ্যামিলি বাজার লি.' এর বিক্রি বাড়ার কারণ হলো প্রমোশন কৌশলের বিক্রয় প্রসার হাতিয়ারের ব্যবহার। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার একটি স্বল্পকালীন উদ্দীপনামূলক প্রসার কার্যক্রম; যা তাৎক্ষণিকভাবে পণ্যের বিক্রয় বৃদ্ধি করে। উদ্দীপকে 'ফ্যামিলি বাজার লি.' ভোক্তা আকর্ষণের জন্য দৈনিক পত্রিকা ও ব্যানারের মাধ্যমে তথ্য প্রচার করে। প্রতিষ্ঠানটি প্রতি বছর ঈদ উপলক্ষে ১৫ দিনের জন্য কুপন দেয়। পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেয়। তাদের লটারি প্রদান কার্যক্রমটি স্বল্পমেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদেরকে প্রণোদিত করে। ভোক্তারা উক্ত প্রলোভনের মাধ্যমে পণ্য ক্রয়ে আগ্রহী হন। ফলে স্বল্প সময়ের মধ্যে বিক্রয় বৃদ্ধি পায়। এ সকল বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, তাদের গৃহীত কার্যক্রমটি হলো বিক্রয় প্রসার। লক্ষ্যস্থিত ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন এবং পণ্যের গুণাবলি তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহী করার প্রক্রিয়া হলো প্রসার। তন্মধ্যে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, ক্রেতা আকৃষ্ট করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রয় প্রসারের পদক্ষেপ গ্রহণ করে; যা শতভাগ যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'ফ্যামিলি বাজার লি.'-এর বিক্রি বাড়ার কারণ প্রমোশন কৌশল ধরন উল্লেখপূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর