উদ্দীপকে অমৃত ফুড প্রোডাক্টস লিমিটেড কোন ধরনের ভোক্তা প্রসার হাতিয়ার ব্যবহার করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অমৃত ফুড প্রোডাক্টস লিমিটেড ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ার ব্যবহার করে। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা ইত্যাদির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। উদ্দীপকে অমৃত ফুড প্রোডাক্টস লিমিটেড বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন করে। ক্রেতাদের পণ্য কিনতে উদ্বুদ্ধ করার জন্য এই প্রতিষ্ঠান অমৃত সরিষার তেল এবং অমৃত মরিচের গুঁড়া একত্রে ৭০ টাকায় বিক্রি করে। পৃথকভাবে দুইটির দাম ৮০ টাকা। উক্ত কাজের মাধ্যমে তারা ভোক্তাদের জন্য উদ্দীপনা সৃষ্টি করে যা তাদের স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধি করবে। তাই বলা যায়, তাদের গৃহীত কার্যক্রমটি বিপণন প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশলের অন্তর্গত।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে অমৃত ফুড প্রোডাক্টস লিমিটেড কোন ধরনের ভোক্তা প্রসার হাতিয়া…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর