উদ্দীপকে উল্লিখিত 'বাট্টা' দেওয়ার মাধ্যমে অমৃত ফুড প্রোডাক্টস বিক্রি বাড়াতে পারবে বলে তুমি মনে কর কি? যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'বাট্টা' দেওয়ার মাধ্যমে অমৃত ফুড প্রোডাক্টস বিক্রি বাড়াতে পারবে বলে আমি মনে করি। তাদের বর্তমান কার্যক্রমটি মধ্যস্থ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিক্রয় প্রসার হাতিয়ারের অন্তর্ভুক্ত। উদ্দীপকে অমৃত ফুড প্রোডাক্টস লিমিটেড বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন করে। ক্রেতাদের পণ্য কিনতে উদ্বুদ্ধ করার জন্য এই প্রতিষ্ঠান অমৃত সরিষার তেল এবং অমৃত মরিচের গুঁড়া একত্রে ৭০ টাকায় বিক্রি করে। পৃথকভাবে দুইটির দাম ৮০ টাকা। এছাড়াও এটি পাইকার ও খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাট্টা দেয়। প্রাথমিক পর্যায়ে তারা ভোক্তদের জন্য বিক্রয় প্রসার হাতিয়ার ব্যবহার করলেও বর্তমানে তারা মধ্যস্থব্যবসায়ীদের জন্য উদ্দীপনামূলক ব্যবস্থা করে। ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ীদের ভূমিকা 'অপরিসীম। তাই প্রতিষ্ঠানকে ক্রেতাদের পাশাপাশি মধ্যস্থব্যবসায়ীদের জন্যও প্রসারমূলক ব্যবস্থা নিতে হয়। মধ্যস্থব্যবসায়ীদের ভূমিকা ছাড়া ক্রেতার কাছে পণ্য পৌঁছানো প্রায় অসম্ভব। তাই বণ্টনপ্রণালিতে এরূপ বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে সহজেই পণ্যটি ক্রেতাসাধারণের কাছে পৌঁছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বণ্টনপ্রণালির সদস্য পাইকার ও খুচরা ব্যবসায়ীদের জন্য বাট্টার ব্যবস্থা করে। উক্ত ব্যবস্থাটি মধ্যস্থব্যবসায়ীদের উদ্দীপনা সৃষ্টিপূর্বক বিক্রয় বৃদ্ধি করতে সক্ষম হবে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'বাট্টা' দেওয়ার মাধ্যমে অমৃত ফুড প্রোডাক্টস বিক্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর