বিজ্ঞাপনের ছয়টি মাধ্যমের নাম উল্লেখ কর।
উত্তর: বিজ্ঞাপনের ৬টি মাধ্যম হচ্ছে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন, পরিবহন ও প্রাচীরপত্র। টেলিভিশন হলো বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে দর্শন এবং শ্রবণযোগ্য মাধ্যম। রেডিওতে দেখা না গেলেও সহজ উপস্থাপনার মাধ্যমে বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলা হয়। উন্নতমানের পেপার ও মুদ্রণে প্রকাশিত ম্যাগাজিনও বিজ্ঞাপনের জন্য আকর্ষণীয়। আর কম ব্যয়ে আকর্ষণীয়ভাবে বিজ্ঞাপন দেওয়ার সর্বাধিক প্রচলিত মাধ্যম হলো সংবাদপত্র। পরিবহন মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য বিভিন্ন যানবাহনে লাগানো হয় এবং প্রাচীরপত্র মাধ্যমে পণ্যের তথ্য দেওয়ালে লেখা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিজ্ঞাপনের ছয়টি মাধ্যমের নাম উল্লেখ কর।
উত্তর