শেয়ারFacebookWhatsApp

গ্রাম্য ডাক্তারদের প্রশিক্ষণ কার্যক্রম বিপণন প্রসারের কোন হাতিয়ারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: গ্রাম্য ডাক্তারদের প্রশিক্ষণ কার্যক্রম বিপণন প্রসারের বিক্রয় প্রসার হাতিয়ারের অন্তর্ভুক্ত। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। উদ্দীপকে আশা-সেফা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি পণ্য বিক্রির হাতিয়ার হিসেবে গ্রাম্য ডাক্তারদের টার্গেট করে। এ লক্ষে সারাদেশের ৫০০ গ্রাম্য ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়ার বিশেষ প্রোগ্রামের আয়োজন করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম একটি স্বল্পকালীন ও অনিয়মিত কার্যক্রম। উক্ত কাজের মাধ্যমে তারা গ্রাম্য ডাক্তারদের জন্য উদ্দীপনা সৃষ্টি করে যা তাদের স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধি করবে। এ সকল বৈশিষ্ট্য দ্বারা বলা যায়, তাদের গৃহীত কার্যক্রমটি বিপণন প্রসারের বিক্রয় প্রসারের অন্তর্গত।

HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল

গ্রাম্য ডাক্তারদের প্রশিক্ষণ কার্যক্রম বিপণন প্রসারের কোন হাতিয়ারের…

উদ্দীপক

'আশা-সেফা ফার্মাসিউটিক্যাল' বাংলাদেশের একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মধ্যস্থ ব্যবসায়ীরা যেন ঔষধ বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেজন্য এটি তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি পণ্য বিক্রির হাতিয়ার হিসেবে গ্রাম্য ডাক্তারদের টার্গেট করে। এ লক্ষ্যে সারাদেশের ৫০০ গ্রাম্য ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়ার বিশেষ প্রোগ্রামের আয়োজন করে। প্রতিষ্ঠানটি আগামী বছরের শুরুতেই তাদের পণ্য বিদেশে রপ্তানির কথা ভাবছে।

উত্তর

পণ্যের চূড়ান্ত ভোক্তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য যে সকল স্বল্পকালীন প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে ভোক্তা বিক্রয় প্রসার বলে।

উত্তর

'প্রচারেই প্রসার'- উক্তিটি সঠিক ও যথার্থ। সাধারণত অর্থ প্রদান ব্যতীত পণ্য বা সেবার তথ্য জনসাধারণকে অবহিত করার প্রক্রিয়াকে প্রচার বলে। প্রচার ব্যাপক অর্থে জনসংযোগেরই অংশবিশেষ। পণ্য, সেবা বা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির উদ্দেশ্যে প্রচারের পদক্ষেপ গ্রহণ করা হয়। পত্রিকার কলাম, টেলিভিশনের প্রোগ্রাম এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রচার কাজ চালানো হয়। এরূপ প্রচারের ক্ষেত্রে উদ্যোক্তার তেমন কোনো ভূমিকা থাকে না বলে এর বিশ্বাসযোগ্যতা বিজ্ঞাপনের তুলনায় অনেক বেশি হয়। এক্ষেত্রে প্রচার যত বেশি হবে পণ্যের প্রসারও তত বেশি হবে। আর তাই বলা হয়, প্রচারেই প্রসার।

উত্তর

গ্রাম্য ডাক্তারদের প্রশিক্ষণ কার্যক্রম বিপণন প্রসারের বিক্রয় প্রসার হাতিয়ারের অন্তর্ভুক্ত। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। উদ্দীপকে আশা-সেফা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি পণ্য বিক্রির হাতিয়ার হিসেবে গ্রাম্য ডাক্তারদের টার্গেট করে। এ লক্ষে সারাদেশের ৫০০ গ্রাম্য ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়ার বিশেষ প্রোগ্রামের আয়োজন করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম একটি স্বল্পকালীন ও অনিয়মিত কার্যক্রম। উক্ত কাজের মাধ্যমে তারা গ্রাম্য ডাক্তারদের জন্য উদ্দীপনা সৃষ্টি করে যা তাদের স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধি করবে। এ সকল বৈশিষ্ট্য দ্বারা বলা যায়, তাদের গৃহীত কার্যক্রমটি বিপণন প্রসারের বিক্রয় প্রসারের অন্তর্গত।

উত্তর

বিপণন প্রসারের কার্যকর ব্যবহার ও দক্ষ কর্মী বিবেচনায় তাদের পণ্যটি বিদেশে রপ্তানি করার চিন্তাটি যৌক্তিক বলে আমি মনে করি। যে সকল হাতিয়ার ব্যবহার করে পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতা বা ভোক্তাদের অবহিত করা হয় তাকে বিপণন প্রসার বলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ বিপণন প্রসারের উল্লেখযোগ্য হাতিয়ার। উদ্দীপকে 'আশা-সেফা ফার্মাসিউটিক্যাল' বাংলাদেশের একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মধ্যস্থ ব্যবসায়ীরা যেন ঔষধ বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এজন্য এটি তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়। তারা প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মীকে দক্ষ করে তোলে। যার ফলে সারা দেশসহ দেশের বাইরে পণ্য বিক্রয়ের লক্ষ্য অর্জন করতে পারবে। আবার তারা তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রয় প্রসারের যে ব্যবস্থা গ্রহণ করেন তা তাদের পণ্যের অনুকূল ভাবমূর্তি সৃষ্টি করবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির বিদেশে পণ্য রপ্তানির সিদ্ধান্তটি যৌক্তিক। বর্তমান বিশ্বায়নের যুগে প্রত্যেক ব্যবসায়ী তাদের ব্যবসায়কে সম্প্রসারণ করে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চায়। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য প্রতিষ্ঠানের আর্থিক, কারিগরি ও শ্রম সামর্থ্যের প্রয়োজন হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট কারিগরি ও শ্রম সামর্থ্য রয়েছে বলে প্রতীয়মান হয়। তাই বলা যায়, তাদের বিদেশে পণ্য রপ্তানির সিদ্ধান্তটি যৌক্তিক।
HSCMarketing 2nd PaperChapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য বান্দরবানের 'নীলাচল' বিভিন্ন টিভি চ্যানেল সাময়িকি নিজ উদ্যোগে 'নীলাচল' আকর্ষণীয় তথ্য পরিবেশন করে। এতে দেশবাসী 'নীলাচল' এর অবস্থান, অত্র এলাকার মানুষের জীবন-যাত্রার প্রণালি ও নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে অবগত হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন-স্থান থেকে ভ্রমণ ইচ্ছু পর্যটকগণ নীলাচল ভ্রমণ করতে আসেন। সম্প্রতি ভ্রমণপ্রেমিক ও সর্বসাধারণকে আরো আকৃষ্ট করার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন চ্যানেল (যেমন: রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা ও ওয়েবসাইট) 'নীলাচল সম্পর্কে ব্যাপক বিজ্ঞাপন প্রচার করছে। যার ফলে নীলাচলে ভ্রমণের জন্য ভ্রমণপ্রেমিকদের আগ্রহ আরও বেড়েছে।

Barisal · 2017

ক
ব্যক্তিক বিক্রয় কী?
খ
বিজ্ঞাপন কীভাবে বণ্টনের সম্প্রসারণের ঘটায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে উল্লিখিত প্রসারের যে কার্যক্রম গ্রহণ করেছে তা বিজ্ঞাপন না প্রচার- ব্যাখ্যা করো।
ঘ
সঠিক প্রসার কৌশল অবলম্বনের ফলেই নীলাচলের প্রতি পর্যটনগণ আকৃষ্ট হয়েছে- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিজ্ঞাপন কীভাবে বণ্টনের সম্প্রসারণের ঘটায়? ব্যাখ্যা করো।

বিজ্ঞাপন কীভাবে বণ্টনের সম্প্রসারণের ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যক্তিক বিক্রয় কী?

ব্যক্তিক বিক্রয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পঞ্চগড়ের "নূরানী কনফেকশনারী" তাদের উৎপাদিত কেক, মিষ্টি, সেমাই, পাউরুটি, লাচ্ছার ব্যাপক প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করে যার আবেদন ক্ষণস্থায়ী ও সহজে পরিবর্তনযোগ্য। কিন্তু অর্থ ব্যয় সত্ত্বেও প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এতে প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে।

Jessore · 2017

ক
বহিঃ বিজ্ঞাপন কী?
খ
''বিজ্ঞাপন উৎপাদন খরচ কম করে"- ব্যাখ্যা করো।
গ
"নূরাণী কনফেকশনারী" তার পণ্য প্রচারের জন্য কোন বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
ঘ
"উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে সমস্যাই "নূরানী কনফেকশনারীর" ব্যর্থতার মূল কারণ, তুমি কি এ বিষয়ের সাথে একমত? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.''বিজ্ঞাপন উৎপাদন খরচ কম করে"- ব্যাখ্যা করো।

''বিজ্ঞাপন উৎপাদন খরচ কম করে"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিঃ বিজ্ঞাপন কী?

বহিঃ বিজ্ঞাপন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'নাহার ট্রেডিং', 'সান ফুডস' এর স্থানীয় পরিবেশক। তারা 'সান ফুডস' এর বিভিন্ন পণ্যের ছবি সম্বলিত স্টিকার লাগানো ছোট কাভার্ড ভ্যানে করে বিস্কুট, চিপস, চানাচুরসহ বিভিন্ন পণ্য ছোট দোকানে নিয়ে বিক্রয় করে। 'নাহার ট্রেডিং' আর কারও পণ্য বিক্রি না করায় তাঁদের এক্ষেত্রে শতভাগ আন্তরিকতা লক্ষ্য করা যায়। 'নাহার ট্রেডিং' তাদের বিক্রয় টার্গেট পূরণ করতে পারলে বিভিন্ন সময়ে বিশেষ কমিশন, পুরষ্কারসহ নানান ধরনের সুবিধা 'সান ফুডস' থেকে পেয়ে থাকে।

Sylhet · 2017

ক
বন্টন প্রণালি কী?
খ
"পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করাই গ্রিন মার্কেটিং এর মূল বিষয়।"- ব্যাখ্যা করো।
গ
'নাহার ট্রেডিং' কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী? ব্যাখ্যা করো।
ঘ
'সান ফুডস' বিভিন্ন সময়ে নাহার ট্রেডিং কে যেসব সুবিধা দেয়, তা বিপণন প্রসারের যে হাতিয়ারের অন্তর্ভুক্ত বিক্রি বাড়াতে তার যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করাই গ্রিন মার্কেটিং এর মূল বিষয়।"- ব্যাখ্যা করো।

"পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করাই গ্রিন মার্কেটিং এর মূল বিষয়।"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বন্টন প্রণালি কী?

বন্টন প্রণালি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সঠিক প্রসার কৌশল অবলম্বনের ফলেই নীলাচলের প্রতি পর্যটনগণ আকৃষ্ট হয়েছে- উদ্দীপকের উদ্দীপকে উল্লিখিত প্রসারের যে কার্যক্রম গ্রহণ করেছে তা বিজ্ঞাপন না প্রচার- ব্যাখবিজ্ঞাপন কীভাবে বণ্টনের সম্প্রসারণের ঘটায়? ব্যাখ্যা করো।ব্যক্তিক বিক্রয় কী?"উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে সমস্যাই "নূরানী কনফেকশনারীর" ব্যর্থতার মূল কা"নূরাণী কনফেকশনারী" তার পণ্য প্রচারের জন্য কোন বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছেন? ব''বিজ্ঞাপন উৎপাদন খরচ কম করে"- ব্যাখ্যা করো।বহিঃ বিজ্ঞাপন কী?'সান ফুডস' বিভিন্ন সময়ে নাহার ট্রেডিং কে যেসব সুবিধা দেয়, তা বিপণন প্রসারের যে হ'নাহার ট্রেডিং' কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী? ব্যাখ্যা করো।"পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করাই গ্রিন মার্কেটিং এর মূল বিষয়।"- ব্যাখ্যা করো।বন্টন প্রণালি কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

গ্রাম্য ডাক্তারদের প্রশিক্ষণ কার্যক্রম বিপণন প্রসারের কোন হাতিয়ারের… | Prosthuti