বিদেশে পণ্য রপ্তানির কথা চিন্তা করা যৌক্তিক কি না? বিশ্লেষণ কর।
উত্তর: বিপণন প্রসারের কার্যকর ব্যবহার ও দক্ষ কর্মী বিবেচনায় তাদের পণ্যটি বিদেশে রপ্তানি করার চিন্তাটি যৌক্তিক বলে আমি মনে করি। যে সকল হাতিয়ার ব্যবহার করে পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতা বা ভোক্তাদের অবহিত করা হয় তাকে বিপণন প্রসার বলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ বিপণন প্রসারের উল্লেখযোগ্য হাতিয়ার। উদ্দীপকে 'আশা-সেফা ফার্মাসিউটিক্যাল' বাংলাদেশের একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মধ্যস্থ ব্যবসায়ীরা যেন ঔষধ বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এজন্য এটি তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়। তারা প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মীকে দক্ষ করে তোলে। যার ফলে সারা দেশসহ দেশের বাইরে পণ্য বিক্রয়ের লক্ষ্য অর্জন করতে পারবে। আবার তারা তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রয় প্রসারের যে ব্যবস্থা গ্রহণ করেন তা তাদের পণ্যের অনুকূল ভাবমূর্তি সৃষ্টি করবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির বিদেশে পণ্য রপ্তানির সিদ্ধান্তটি যৌক্তিক। বর্তমান বিশ্বায়নের যুগে প্রত্যেক ব্যবসায়ী তাদের ব্যবসায়কে সম্প্রসারণ করে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চায়। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য প্রতিষ্ঠানের আর্থিক, কারিগরি ও শ্রম সামর্থ্যের প্রয়োজন হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট কারিগরি ও শ্রম সামর্থ্য রয়েছে বলে প্রতীয়মান হয়। তাই বলা যায়, তাদের বিদেশে পণ্য রপ্তানির সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিদেশে পণ্য রপ্তানির কথা চিন্তা করা যৌক্তিক কি না? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর