'নূরানী কনফেকশনারী' তার পণ্য প্রচারের জন্য কোন বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: 'নূরানী কনফেকশনারি' তাদের পণ্য প্রচারের জন্য 'সংবাদপত্র' বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছে। বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে বর্তমান বিশ্বে সংবাদপত্র একটি জনপ্রিয় এবং অধিক প্রচলিত মাধ্যম। অপেক্ষাকৃত কম ব্যয়ে ক্ষণস্থায়ী মাধ্যম হিসেবে শিক্ষিত জনগোষ্ঠীর নিকট পণ্য উপস্থাপনের একটি জনপ্রিয় কৌশল হলো সংবাদপত্র। উদ্দীপকে পঞ্চগড়ের 'নূরানী কনফেকশনারি' কেক, মিষ্টি, সেমাই, পাউরুটি, লাচ্ছা ইত্যাদি উৎপাদন করে। পণ্যের ব্যাপক প্রচারের জন্য তারা এমন একটি মাধ্যম ব্যবহার করে- যার আবেদন ক্ষণস্থায়ী ও সহজে পরিবর্তনযোগ্য। ক্ষণস্থায়ী আবেদন হলো স্বল্প সময়ের জন্য ক্রেতাকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলার প্রক্রিয়া, যা সংবাদপত্র করে থাকে। আবার দ্রুত আবেদনের ধরন পরিবর্তন করার সুবিধাও সংবাদপত্রের মাধ্যমে পাওয়া যায়। তাই বলা যায়, 'নূরানী কনফেকশনারি' সংবাদপত্র বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'নূরানী কনফেকশনারী' তার পণ্য প্রচারের জন্য কোন বিজ্ঞাপন মাধ্যম ব্যব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর