উদ্দীপকে উল্লিখিত পণ্যগুলোর প্রচারে 'রহমান গ্রুপ' বিপণন প্রসারের কোন হাতিয়ার ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যগুলোর প্রচারে 'রহমান গ্রুপ' বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করেছে। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন হচ্ছে বিপণন প্রসারের একমুখী যোগাযোগ ব্যবস্থা। এ হাতিয়ারটি ব্যয়বহুল এবং এটি একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা। উদ্দীপকে 'রহমান গ্রুপ' বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। তারা তাদের চানাচুর, চাটনি ও জুসসহ প্রতিটা পণ্যের প্রচার নৈর্বাক্তিক উপায়ে ইলেক্ট্রনিক্স মিডিয়াগুলোতে নিয়মিত প্রচার করে। এর পিছনে অনেক অর্থও ব্যয় হয়। এখানে দেখা যাচ্ছে, তাদের পণ্যের প্রচারের জন্য কিছু মাধ্যম ব্যবহার করা হয় এবং তার জন্য অর্থ ব্যয় করতে হয়। আবার তাদের এই তথ্য নৈর্ব্যক্তিক উপায়ে গ্রাহকের কাছে উপস্থাপন করা হয়। এ সকল বৈশিষ্ট্যের কারণে বলা 'যায়, পণ্য' প্রচারের জন্য তারা বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ারটি ব্যবহার করছে।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যগুলোর প্রচারে 'রহমান গ্রুপ' বিপণন প্রসারের কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর