বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে মি. পিবি চাকমার পরামর্শটি কি সঠিক ছিল? মতের সপক্ষে যুক্তি তুলে ধর।
উত্তর: বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে মি. পিবি চাকমার রেডিও ব্যবহারের পরামর্শটি সঠিক ছিল বলে আমি মনে করি। যে মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন ক্রেতা বা ভোক্তাদের নিকট প্রচার করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। ফলপ্রসূ বিজ্ঞাপনের একটি অন্যতম বিবেচ্য বিষয় হচ্ছে সঠিক মাধ্যম নির্বাচন। সঠিক ও উপযুক্ত মাধ্যম নির্বাচন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের প্রদত্ত তথ্য লক্ষ্যস্থিত ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হয় না। উদ্দীপকে 'রহমান গ্রুপ' সম্প্রতি 'পাহাড়ী শক্তি' নামের সৌর বিদ্যুতের প্রকল্প হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে পার্বত্য অঞ্চল যেখানে স্বাভাবিক বিদ্যুতের ব্যবস্থা নেই, জনগণ বেশিরভাগই অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত, সে সকল অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে গ্রাহকদের কাছে সহজ কিস্তিতে পণ্যটি বিক্রি করবে। বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন সংক্রান্ত মিটিং-এ নানান মাধ্যমের কথা বলা হলেও মি. পিবি চাকমা রেডিওকে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিলেন। রেডিও এমেন একটি মাধ্যম যার ফলে সমাজের শিক্ষিত-অশিক্ষিত সকলের নিকট সহজে তথ্য পৌঁছানো যায়। তাই আমার মতে, ' মি. পিবি চাকমার পরামর্শটি সঠিক। বিপণন প্রমোশন কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উপযুক্ত প্রমোশন মাধ্যমে নির্বাচন করা। উদ্দীপকে পণ্যটি যেহেতু এমন একটি জনগোষ্ঠী ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যারা বেশিরভাগই অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত আবার বিদ্যুতের ব্যবস্থা নেই; তাই বিজ্ঞাপনের রেডিও মাধ্যমটি একটি উপযুক্ত মাধ্যম। উক্ত মাধ্যমে অর্থের বিনিময়ে ক্রেতাদেরকে পণ্য সংক্রান্ত মৌখিক তথ্য উপস্থাপন করা হয়। এছাড়া রেডিও মাধ্যমটি বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত ব্যবহার করে থাকে। অতএব মি. পিবি চাকমার পরামর্শ অনুযায়ী রেডিও মাধ্যমটি ব্যবহার করা যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে মি. পিবি চাকমার পরামর্শটি কি সঠিক ছিল? মতে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর