পূর্ণ সেবাদানকারী পাইকার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে সকল পাইকারি ব্যবসায়ী পাইকারের প্রায় সকল কাজ সম্পন্ন করে তাদেরকে পূর্ণ সেবাদানকারী পাইকার বলা হয় । এ ধরনের পাইকাররা পণ্য সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করে এবং বিক্রয়ের জন্য বিভিন্ন স্থানে বিক্রয়কর্মী নিয়োগ দেয় । তাছাড়া এরূপ পাইকার ক্রেতাদের পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, কারিগরী উপদেশ এবং সেবাদান ইত্যাদি কাজও করে থাকে । পূর্ণ সেবাদানকারী পাইকার কয়েক ধরনের হয়, এগুলো হলো- সাধারণ ব্যবসায়ী পাইকার, বিশেষ পাইকার এবং সীমিত-সারি পাইকার ।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
পূর্ণ সেবাদানকারী পাইকার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর