'সুপার স্টোরে প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়'-ব্যাখ্যা করো।
উত্তর: সুপার স্টোর একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। সুপার স্টোরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিশিষ্ট, লোভনীয় ও বিলাসজাত পণ্যের বৈচিত্র্যপূর্ণ সম্ভার থাকে। এটি আয়তনে সুপার মার্কেটের তুলনায় বড় হয়। বাংলাদেশে সুপার স্টোর নেই বললেই চলে। ক্রেতারা এই স্টোর থেকে শুধু পণ্যই ক্রয় করে না, পাশাপাশি বিভিন্ন সেবাও গ্রহণ করে। এ স্টোরে গাড়ি পার্কিং, বাচ্চাদের খেলাধুলার স্থানসহ অন্যান্য সুবিধা থাকে। বৈচিত্র্যপূর্ণ পণ্য সম্ভার থাকায় এই স্টোরে ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি হয় এবং পণ্যমূল্য কম হয়ে থাকে। তাই বলা যায়, সুপার স্টোরে প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়।
HSC Marketing 2nd Paper Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 8 : বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন · সৃজনশীল
'সুপার স্টোরে প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়'-ব্যাখ্যা করো।
উত্তর