উদ্দীপকে রহিমের প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিমের প্রতিষ্ঠানটি পুনঃবিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত। যে সকল ক্রেতা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। এই বাজারের ক্রেতারা ভোগের উদ্দেশ্যে বা উৎপাদনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না। বরং তারা এক পক্ষ থেকে পণ্য ক্রয় করে তা আরেক পক্ষকে বিক্রয় করে। উদ্দীপকে করিম ও রহিম দুই বন্ধু। রহিম একটি মেশিন আমদানিকারক প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক। এখানে রহিমের প্রতিষ্ঠানটি বিদেশ থেকে মেশিন আমদানি করে তবে উক্ত মেশিন তারা ব্যবহার বা উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে না বরং তা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে। তাছাড়া তার প্রতিষ্ঠানকে পণ্যের মান, বৈশিষ্ট্য, ডিজাইন ইত্যাদি নিয়ে ভাবতে হয় না। এ সকল বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, রহিমের প্রতিষ্ঠানটি পুনঃবিক্রেতা বাজারের সদস্য।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে রহিমের প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর