জনাব আজিজ-এর প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আজিজের প্রতিষ্ঠানটি শিল্প বাজারের অন্তর্ভুক্ত। ব্যবসায়িক প্রয়োজনে পণ্য বা সেবা ক্রয়কারীদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়। শিল্প প্রতিষ্ঠান এবং পুনঃবিক্রেতারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ বাজার গঠন করে। এ বাজারের অবস্থান বিশেষ এলাকায় কেন্দ্রীভূত থাকে। জনাব আজিজ একটি সিরামিক কারখানার মালিক। তিনি তার প্রতিষ্ঠানে প্লেট, মগ, গামলা, ফুলদানি ইত্যাদি তৈরি করেন। তাই তাকে কাঁচামাল ক্রয় করতে হয়। এসব কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্য হলো তা উৎপাদনে ব্যবহার করে মুনাফা অর্জন করা, যা শিল্প বাজারের বৈশিষ্ট্য। তাই বলা যায়, জনাব আজিজের প্রতিষ্ঠানটি শিল্প বাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
জনাব আজিজ-এর প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর